রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

লামিনে ইয়ামাল : বিতর্ক এড়িয়ে মেসি হবেন নাকি নেইমার?

স্পোর্টস নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

লামিনে ইয়ামাল, বয়সটা এখনও সবে ১৮ বছর। কিন্তু এখনই তার দশাটা হয়েছে এমন– ছেলের ফটোগ্রাফি করার শখ, প্রতিভার প্রমাণটাও ক্যামেরা হাতেই দিচ্ছেন। কিন্তু বাবা-মায়ের চাপে বাধ্য হয়ে পড়তে হচ্ছে ইঞ্জিনিয়ারিং! ফুটবল ভক্তদের কেউ জোর করে ইয়ামালকে লিওনেল মেসি বানাতে চান, আবার কেউবা বলছেন তার গতিপথ নেইমার জুনিয়রের মতো ‘বিপথে’! কিন্তু কেউই বলছে না যে– ‘ওহে লামিনে, নিজের স্বভাবসুলভ প্রতিভায় তুমি ইয়ামাল হয়ে উঠো!’


এই বিভাগের আরো খবর