সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

নির্বাচনের দিন ছাড়া বিএনপি গণভোটের সিদ্ধান্ত মানবে না: ফখরুল

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

 জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি ‘অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় নির্বাচনের দিন ছাড়া বিএনপি কোনোভাবেই গণভোটের সিদ্ধান্ত মেনে নেবে না। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা জানান।

তিনি বলেন, এই মনগড়া প্রস্তাব গ্রহণ করলে সেটা জাতিকে বিভক্ত করবে এবং দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে। এটি জাতির সঙ্গে প্রহসনমূলক ও প্রতারণা। ঐকমত্য না থাকলেও কিছু বিষয় পরবর্তীতে জুলাই সনদে সংযুক্ত করা হয়েছে। নোট অব ডিসেন্ট উল্লেখ না রেখেই সুপারিশ দেওয়া হয়েছে—যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করে।


এই বিভাগের আরো খবর