রাজশাহীর পদ্মা নদীর তীরে মিথেন গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে কয়েক দিন ধরে নদীর পানি ও তীরের বালু থেকে গ্যাসের বুদবুদ উঠছিল। শনিবার (১ নভেম্বর) তেল ও গ্যাস অনুসন্ধানকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেডের (বাপেক্স) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মিথেন গ্যাসের আশানুরূপ উপস্থিতি নিশ্চিত করেছেন। তারা পরীক্ষার জন্য ৩ বোতল গ্যাসও সংগ্রহ করেছেন।
বাপেক্সের দলটি গ্যাস ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা চালিয়ে মিথেন গ্যাসের উপস্থিতি শনাক্ত করে। পরে তারা বুদবুদের উৎসস্থল থেকে তিন বোতল গ্যাস সংগ্রহ করেন। দলটি নদীর তীর ও সংলগ্ন পানিতে অন্তত ৫০টি স্থান থেকে গ্যাসের বুদবুদ উঠতে দেখেন। এরপর প্রায় ১০০ ফুট দূরে নদীর অপর পাড়েও নৌকাযোগে গিয়ে তারা কয়েকটি স্থানে একই ধরনের বুদবুদ লক্ষ্য করেন।
তিনি আরও বলেন, এই এলাকায় আগে সিসমিক সার্ভে (ভূকম্পন জরিপ) হয়েছে কি না সেটিও আমরা যাচাই করব। সিসমিক সার্ভের মাধ্যমে মাটির নিচে কোথায় গ্যাস জমে আছে, তা মানচিত্র আকারে বোঝা যায়। যদি আগে এমন জরিপ না হয়ে থাকে, তাহলে নতুন করে করার উদ্যোগ নেওয়া হবে। পর্যাপ্ত গ্যাসের মজুদ থাকলে ভবিষ্যতে অবশ্যই উত্তোলন করা হবে।