মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

রাজশাহীতে গণপিটুনীতে ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহীর বানেশ্বরে গণপিটুনিতে আব্দুল্লাহ আল মাসুদ নামের সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল আল মাসুদ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। তার বাবার নাম রফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মাসুদ রাত ১০ টার দিকে বাড়ি থেকে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনতে রাজশাহী বিনোদপুর বাজারে এলে গণপিটুনির শিকার হোন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মতিহার থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে নেওয়া হয় বোয়ালিয়া থানায়। এরপর মাসুদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ। সেখানে রাত সাড়ে বারোটার দিকে ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।

নিহত মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। তিনি রাবিতে অস্ত্রবাজ নামে পরিচিত ছিলেন। প্রকাশ্যে অস্ত্র হাতেও তাকে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনকে দমন করতে দেখা গেছে। ২০১৪ সালে রাবি ছাত্রলীগের নেতা থাকাকালীন দুর্বৃত্তরা হামলা চালিয়ে মাসুদের পায়ের গড়ালি পর্যন্ত কেটে নিয়েছিলো। বছর দুয়েক আগে মাসুদকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপারিশে সেই রাবিতেই চাকরি দেয়া হয়। এর পর থেকে তিনি নগরীর বিনোদপুর এলাকায় থাকতেন। তিন দিন আগে তিনি কন্যা সন্তানের বাবা হয়েছিলেন। স্বপরিবার চাকিরীর সুবাদে তিনি নগরীর বিনোদপুরে থাকতেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মাসুদ পারভেজ জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর