রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

মিনুর পক্ষে মাঠে নামার প্রস্তুতি রাজশাহী বিএনপি ॥ বিরোধ বিভেদ নাই : মামুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

রাজশাহী মহানগর বিএনপিতে কোন বিরোধ বা বিভেদ নাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন কমিটির সভাপতি মামুন অর রশিদ মামুন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বে সাথে নিয়ে দলটি তাদের পরিকল্পনা সাজিয়েছে উল্লেখ করে তিনি ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দলের নির্দেশ যারা ধানের শীষে মনোনয়ন পেয়েছে তার পক্ষেই সকল নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালাবে। দলের নির্দেশনা মতো ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি স্থানীয় ৬ টি আসনের প্রার্থীদের সাথে যোগাযোগ করছে তাদেরকে সকল প্রকারের সহযোগীতার জন্য।


সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপস্থিত নেতৃবৃন্দ আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জয়ী করতে কাজ শুরু করছে মহানগর বিএনপি। এরই মধ্যে সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত রাজশাহী-২ সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর সাথে ৫ সদস্যের একটি দল স্বাক্ষাত করেছে। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচীতে সদর আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবকে মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু থাকবেন। আগামী ৮ নভেম্বর রাজশাহীর থানা ওয়ার্ড পর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এরপর থেকেই আনুষ্ঠানিক প্রচার প্রচারণা চালানো হবে। ইতিমধ্যে নগরীর বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থী মিনুর পক্ষে ব্যানার ফেস্টুন টাঙ্গানোর কাজ করছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি যেহেতু বড় দল সেখানে পদ প্রত্যাশী অনেক নেতা ছিলেন। পদ পেতে প্রতিযোগিতাও ছিল। পদ না পেয়ে অনকেই হতাশ হয়েছেন। সেসব ভুলে গিয়ে নেতাকর্মীরা সকলে যাতে, জেলার ছয়টি আসনের প্রার্থীদের পক্ষে কাজ শুরু করে, সে লক্ষে মহানগর বিএনপি মাঠে নেমেছে ও নানা পদক্ষেপ নিচ্ছে।
মতবিনিময় সভায় রাজশাহী মহানগর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক ও মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু। বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি সামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

 


এই বিভাগের আরো খবর