কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
আপডেট :
শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
Share
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজশাহীতে অবস্থিত মেয়েদের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রটি (টিটিসি) দেশের মধ্যে অন্যতম। প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।শনিবার (৮ নভেম্বর) সকালে তিনি নগরীর রাজশাহী কারিগরি প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।আসিফ নজরুল বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত সারা দেশে শতাধিক কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) রয়েছে। এখানে যারা কাজ করেন, তারা কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এ সময় সাংবাদিকরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি।এর আগে, সকাল সোয়া ১০টার দিকে তিনি প্রশিক্ষণকেন্দ্রের বিভিন্ন কার্য্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও নিয়োজিত উপদেষ্টা ড. আসিফ নজরুল শনিবার সকালে রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন।সকাল সোয়া ১০টার দিকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন, “টিটিসিগুলো ভালো চলছে। সবাই মিলে কাজ করলে প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে। তিনি বলেন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। সারাদেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন, তারা কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেয়েদের যে টিটিসি রাজশাহীতে অবস্থিত সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম। এসময় সাংবাদিকদরা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি। পরিদর্শন শেষে উপদেষ্টা ড. আসিফ নজরুল নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহী থেকে নাটোরের পথে রওনা হন। এসময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।