মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ভারত পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। এর অন্যতম প্রধান কারণ, ভারত সব সময় এই দেশগুলোর সঙ্গে প্রভুত্বের রাজনীতি করেছে।

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, তাঁরা ইতিমধ্যে দুবার প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। প্রতিবারই বিএনপি থেকে বলা হয়েছে, যে সংস্কারগুলো তারা করতে চায়, সেগুলো যেন জনগণের সামনে তুলে ধরে। এ ছাড়া বলা হয়েছে, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


এই বিভাগের আরো খবর