রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন : ফজলুর রহমান

নিউজ ডেস্ক
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন, এমন মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে তিনি বলেন, আমাকে ‘ফজা পাগলা’ টাইটেল দিয়েছে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাহলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দেবেন আপনারা? দেবেন? আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি।


এই বিভাগের আরো খবর