সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম দফায় ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে সব পরিবারকে এই সুবিধার আওতায় এনে দারিদ্র্য দূর করা হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এদেশের গণমানুষের দল বিএনপি- সবার প্রতীক ধানের শীষ। আপনারা ঘরে ঘরে ধানের শীষের জন্য ভোট চাইবেন। আমৃত্যু আপনাদের পাশে আছি।
এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বলেন, তিনি আমাদের নেত্রী, আপনাদের নেত্রী। আপনারা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
গত ২ ডিসেম্বর নিজের নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগের মধ্য দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। গতকাল থেকে তিনি জন্মস্থান পেকুয়া উপজেলার ইউনিয়নগুলোতে প্রচার চালাচ্ছেন। সঙ্গে রয়েছেন স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদসহ দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, ৭ ডিসেম্বর নির্বাচনী এলাকায় পাঁচ দিনের প্রচারণা শেষে ঢাকা ফিরবেন সালাহউদ্দিন।