অভিযোগ, এর পরেও পিছু হঠেননি প্রযোজক। তিনি পাল্টা দাবি করেন, ‘‘ও আচ্ছা! এটা করবে আমি বুঝিনি। যাক গে ভাল থেকো।” শুধু তা-ই নয়। অভিনেত্রী জানিয়েছেন, সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে ফের যোগযোগ করার চেষ্টা করছেন প্রযোজক। ওই প্রযোজকের বিরুদ্ধে তাঁর কাছে যাবতীয় তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন অভিনেত্রী। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের দ্বারস্থ হননি। খানিকটা সঙ্কোচ করেই আইনি পদক্ষেপ করেননি বলে জানিয়েছেন। অভিনেত্রীর কথায়, ‘‘আমার মনে হয় এখন মুখ খোলা উচিত। কারণ, যদি এখনও আমরা চুপ করে থাকি তবে হয়তো এটা কখনই বন্ধ হবে না। আসলে ধরেই নেওয়া হয়, অভিনেত্রী মানেই সহজে হেনস্থা করা যায়। খুব বেশি প্রতিপত্তি নেই, এমন প্রযোজকও যদি এই ব্যবহার করেন, তা হলে বোঝাই যায় দীর্ঘদিন ক্ষমতাভোগ করেছেন যাঁরা, তাঁরা কী করছেন!’’