রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

রোকেয়া পদক পেয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণা

স্পোর্টস ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে পুরস্কারটি দেওয়া হয়। তিনি ছিলেন বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত। প্রতি বছর ৯ ডিসেম্বর সরকারিভাবে বেগম রোকেয়া দিবস পালিত হয় এবং এই দিনে পদক প্রদান করা হয়। বাংলাদেশ দলের সাফল্যে ঋতুপর্ণা দারুণ পারফর্ম করেছেন। তাকে ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। স্ব স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঋতুপর্ণা সহ চারজনকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

ঋতুপর্ণা আরও বলেছেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। এটি একটি রাষ্ট্রীয় পুরস্কার। তাই এটি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

এমন পুরস্কার সব নারীর জন্য বড় অনুপ্রেরণা বলে জানালেন ঋতুপর্ণা, ‘এই পুরস্কার শুধু আমার একার নয়—এটি বাংলাদেশের সব নারীর জন্য অনুপ্রেরণা। এটি আগামী প্রজন্মের ওপর ভালো প্রভাব ফেলবে।’

সব বাধা পেরিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে চান ঋতুপর্ণা। তার ভাষায়, ‘জীবনে সবাই বাধার মুখে পড়ে, ছেলে-মেয়ে উভয়েই। আমাদের সবার সেই বাধাগুলো পেরিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমি ইউনিসেফের হয়ে কাজ করছি। ভবিষ্যতে আরও সুযোগ পেলে আমি তা গ্রহণ করবো।’


এই বিভাগের আরো খবর