বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এই সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ‘সাবাস বাংলাদেশ’ মাঠ থেকে সমাবর্তনের শোভাযাত্রা শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ শেষে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সকাল সাড়ে ১০টার কিছু পর সভাপতি কর্তৃক ডিগ্রি প্রদান করা হয়।


এবারের সমাবর্তনে ৬০, ৬১ ও ৬২তম ব্যাচের মোট ৫ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী এবং পিএইচডি ডিগ্রীধারীরা অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড, শামসুজ্জোহা চত্বর, পরিবহন মার্কেট ও টুকিটাকি চত্বর প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে। দীর্ঘদিন পরে তারা সহপাঠিদেও দেখা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে অনেকে।
এর আগে সমাবর্তনের অতিথি পরিবর্তন, নিবন্ধনের সময় বাড়ানোসহ কয়েকটি দাবি জানিয়েছিলেন প্রাক্তন শিক্ষার্থীদের একাংশ। দাবি মানা না হলে তাঁরা সমাবর্তন বর্জনের ঘোষণা দেন।


এই বিভাগের আরো খবর