মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতাকে অব্যাহতি

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। সকালে মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে এ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। পরে আদালত এই মামলার বিষয়বস্তু শুনে তাদের অব্যাহতি দেন। মির্জা আব্বাস, আমানুল্লাহ আমানের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এই দুই মামলায় ৪৯ জন আসামি থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই অব্যাহতি পান। এছাড়া বিএনপি নেতা মওদুদ আহমেদ এই মামলার আসামি কিন্তু তিনি মৃত্যু বরণ করায় এ দুই মামলায় মোট ৪৫ জন আসামি থাকায় সবাইকে অব্যাহতি দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর