ওসমান হাদির মৃত্যুর সংবাদে ক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী মহানগরী। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাহেব বাজার হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে বিক্ষোভ দেখায়। তারা আওয়ামী লীগ ও ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। রাত বারোটার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা । হাদির এই মৃত্যু তারা কিছুতেই মেনে নিতে পারছি না।
সিঙ্গাপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুর সংবাদের পর রাত পৌনে ১১ টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভের ডাক দেয় এনসিপির এটা কর্মীরা। এগারোটার দিকে তারা সাহেব বাজার জিরো পয়েন্টে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে ভারতীয় আগ্রাসন বিরোধী জুলাই ৩৬ এর নেতা কর্মীরা অংশ নিয়ে বিক্ষোভ করেন।
পরেই রাত বারোটার দিকে রাকসুর জিএস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুমার পাড়া মোড়ে এসে জরো হয়।
এই সময় বিক্ষুব্ধ নেতৃবৃন্দরা ফাসির আসামী শেখ হাসিনা ও ওসমান হাদির খুনিকে ফেরত না দেয়া পর্যন্ত দেশের মাটিতে ভারতীয় হাই কমিশনারের সকল কার্যক্রম বন্ধ, সব ধরনের ভারতীয় পণ্য বর্জন ও ভারতীয় সব ধরনের নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল করে ভারতে পাঠানোর আহ্বান জানান।
রাত ১টায় দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছিল।
এদিকে বিক্ষোভ মিছিলটি কুমারপাড়া মোড়ে এসে আবারো রাস্তায় আগুন দিয়ে রাস্তা অবরোধ ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসাবশেষ গুরিয়ে দেয়া হয় ।