সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ভারতের পণ্যবাহী ট্রাক নজরদারিতে

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের চলাচল আরও কার্যকর ও স্বচ্ছভাবে নজরদারির লক্ষ্যে ‘আসিকুডা ওয়ার্ল্ড’ সিস্টেমে ‘ট্রাক মুভমেন্ট’  নামে একটি নতুন সাব-মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।এনবিআর জানায়, ভারতীয় প্রতিটি পণ্যবাহী ট্রাকের দেশে প্রবেশ এবং খালি ট্রাকের ফেরত সংক্রান্ত তথ্য এখন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। প্রাথমিকভাবে কাস্টমস হাউস, বেনাপোলে এই সাব-মডিউলের পাইলট কার্যক্রম ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এর আগে এসব তথ্য ম্যানুয়াল পদ্ধতিতে সংরক্ষণ করা হতো।


এই বিভাগের আরো খবর