মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

রাজশাহীতে বিভিন্ন দাবীতে সরকারী মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহীতে সরকারী মাধ্যমিক শিক্ষকরা বিভিন্ন দাবী দাওয়া নিয়ে মানববন্ধন করেছে। আজ বেলা ১১টার দিকে নগরীর সোনাদীঘি মোড় এলাকায় রাজশাহী সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে শিক্ষকরা টাইম স্কেল/সিলেকশন গ্রেড ও এন্ট্রি পদ নবম গ্রেড সহ মাধ্যমিক শিক্ষকদের সকল বৈষম্য দুর করার দাবী জানানো হয়। মানববন্ধন থেকে শিক্ষকদের উপর হামলা ও লাঞ্ছিত করার প্রতিবাদও জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ শহিদুল্লাহ, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, ডি.এন কামাল, আনোয়ার সাদাত, ইকবাল হোসেন ও জাকির হোসাইন।


এই বিভাগের আরো খবর