ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা শেষে আগামী ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এই পরীক্ষা চলবে ১৪ জুন পর্যন্ত। মাঝখানে ছুটি থাকায় এবার ব্যবহারিক পরীক্ষা কিছুটা দেরিতে আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সেই হিসাবে এ বছর পরীক্ষার সূচনা হচ্ছে ১১ দিন পরে। শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।