শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

মিনুর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

রাজশাহী মহানগরীর গণকপাড়া এলাকায় বিএনপি’র সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। আজ রাতে এর উদ্বোধন করেন বিএনপি প্রবীন নেতা এডভকেট আবুল কাশেম, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম ও বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সংগঠনিক সম্পাদক শাহীন শওকত, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক । আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি হারুন অর রশিদ হারুন।

অফিস উদ্বোধনের পর মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপি নেত্রী না, দেশ ও বিশ্ব নেত্রী। শেখ হাসিনা আমি, আমার, আমার বাপ করতে গিয়ে নিজেও গেছে বাপও গেছে। বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিএনপির এই নেতার।


এই বিভাগের আরো খবর