রাজশাহী ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইয়ুব আলী আরও একবার তাঁর প্রতিভা এবং যোগ্যতার স্বাক্ষর রাখলেন। তৃতীয় বারের মতো তিনি প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ রাজশাহী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। রাজশাহী ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসিম কুমার আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে তার নাম প্রকাশ করেন।
এর আগে তিনি ২০১৮ সাল ও ২০২২ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছিলেন। ২০২২ সালে তিনি শুধু জেলার শ্রেষ্ঠ শিক্ষক হয়ে থেমে থাকেন নি। ওই বছর তিনি বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষক হন এবং জাতীয় পর্যায়ে দেশের ৬৪ জেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন। তার এই ধারাবাহিক সাফল্যে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছে বিভিন্ন শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।