উপদেষ্টা বলেন, এরই মধ্যে এই বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে। খুব দ্রুত তাদের নতুন পোশাকে দেখতে পাবেন।উল্লেখ্য, প্রতিষ্ঠার সময়ে (২০০৪ সালে) র্যাবের নাম ছিল ‘র্যাপিড অ্যাকশন টিম’ (র্যাট)। পরে বাহিনীটির নাম দেওয়া হয় র্যাব। এবার আরও একবার নাম পরিবর্তন হচ্ছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের নিয়ে গঠিত বিশেষ এই বাহিনীর।