বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

একাত্তরকে পিছিয়ে ফেললে আমার অস্তিত্বকে হারিয়ে ফেলবো: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ফখরুল বলেন, একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাবার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যত দেওয়ার। এটা কিন্তু খুব জরুরি।

এ সময় তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে। যেগুলোর কারণে আমাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে।

নির্বাচন ৫ বছরে আমরা একবারই দেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ভোট কিন্তু একটি আমানত। এটাকে খেয়ানত করা উচিত না অর্থাৎ নষ্ট করা উচিত না। আমরা সেই ব্যক্তিকে ভোট দেবো, যেই ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা একটা ইনফরটেন্ট বিষয়।


এই বিভাগের আরো খবর