মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

চরে শিক্ষা শুধু সংগ্রাম শ্রেণিকক্ষই শিক্ষকের বসতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

রাজশাহীর পবা উপজেলার চরমাজারদিয়াড়ে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। কিন্তু এই বিদ্যালয়টি ভাঙা-ঝাপসা টিনের চালা, ভগ্নপ্রায় কক্ষ ও শিক্ষকের নগন্য বেতনেই সীমাবদ্ধ। স্কুলের সহকারী শিক্ষক নুরুল ইসলাম ২০০২ সাল থেকে মাসে মাত্র ৫ হাজার টাকায় কাজ করছেন, যা ছাত্রছাত্রীদের পাঁচ টাকার ফি এবং স্থানীয় হাটের চাঁদা থেকে ওঠে। অভাবে পড়ে শিক্ষককে থাকতে হয় ক্লাসরুমে, ছাত্রছাত্রীরা ঝড়ে পড়ে অষ্টম শ্রেণিতেই। স্বপ্নের শিক্ষা এখানে শুধুই সংগ্রাম।


এই বিভাগের আরো খবর