বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

মোহনপুরে সংঘর্ষ, জামায়াত কর্মী নিহত; মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামে ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এসময় স্ট্রোক করে আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টার দিকে সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে তারাবির নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উভয়পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে সংঘর্ষে রূপ নেয়।  নিহত আলাউদ্দিনের ছেলে জামায়াতের পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় স্ট্রোক করে জামায়াত কর্মী আলাউদ্দিন অসুস্থ হয়ে পড়ে।
আলাউদ্দিন সহ অন্য আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা রাজশাহী–নওগাঁ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর