অবশ্য শনিবার কোচিং স্টাফদের একটি অংশ আগেই ঢাকায় পা রেখেছে। শনিবার ঢাকায় আসা দলটিতে ছিলেন হেড কোচ মাইক হেসন, বোলিং কোচ অ্যাশলে নোফকি, ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট, ফিজিও ক্লিফ ডিকন ও স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ গ্র্যান্ট। সাথে ভারপ্রাপ্ত ম্যানেজার ইরতাজা কুমাইলও এসেছেন।
পাকিস্তান প্রায় ১১ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে। সর্বশেষ ওয়ানডে সিরিজের সফরে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এই সফরে তিনটি ওয়ানডে খেলবে ১১, ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।







