রাজশাহী সিটি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
আপডেট :
সোমবার, ৯ মার্চ, ২০২৬
Share
রাজশাহী সিটি প্রেসক্লাবে ইফতার মাহফিল ও ক্লাবের মৃত সদস্যদের রুহের মাগফিরত কামনা এবং অসুস্থ সদস্যদের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সোমবার ক্লাবের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন রাজশাহীর উপ-পরিচালক ফজলুল বারী মুন্না।
দোয়া পরিচালনা করেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সবুর। ইফতার মাহফিল অনুষ্ঠানে অংশ নেয় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শ.ম সাজু, ক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, সহ সভাপতি সুলতান মাহমুদ রেজা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, সাহিত্য সম্পাদক হাবিবুর রহমান সহ ক্লাবের নির্বাহী ও সাধারণ সদস্য।