মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

তেল আছে তেল নেই, ভোগান্তির শেষ নেই

স্পোর্টস ডেস্ক :
আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬

রাজশাহীতে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

রাজশাহীর বিভিন্ন তেলের পাম্পে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পবা উপজেলার নওহাটা বাজার এলাকার রুচিতা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দীর্ঘ অপেক্ষার কারণে কিছু গ্রাহককে বিক্রয়কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতেও দেখা যায়।

মোটরবাইকে তেল নিতে আসা মারুফ হোসেন বলেন, ‌‘দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতক্ষণ অপেক্ষার পর তেল পাবো কিনা নিশ্চিত নই। চাহিদার তুলনায় কম তেল দেওয়া হচ্ছে।’

rajsahi-2

রাজশাহী নগরীর গুল গফুর পেট্রলিয়ামের ম্যানেজার ফেরদৌস পনির জানান, তাদের পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল মজুত রয়েছে। সংকট নেই। অন্যান্য কিছু পাম্পে তেল না থাকায় অনেক গ্রাহক এখানে ভিড় করছেন। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে।’

বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি মনিমুল হক জানিয়েছেন, তেলের ঘাটতি নেই। তবে আতঙ্কিত হয়ে গ্রাহকরা অতিরিক্ত জ্বালানি মজুত করার চেষ্টা করছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে। ইরানও পাল্টা জবাব দিচ্ছে। যুদ্ধের কারণে তেল ও গ্যাসের উৎপাদন বিঘ্নিত হচ্ছে, সরবরাহ কঠিন হয়ে পড়ছে, দাম বাড়ছে। এ পরিস্থিতিতে দেশে শুরু হয়েছে আতঙ্কের কেনাকাটা, যেখানে মানুষ দীর্ঘ লাইন ধরে বেশি বেশি জ্বালানি তেল কিনছেন। এতে হঠাৎ চাহিদা বেড়ে গেছে, যা সরকারের মজুত কমিয়ে দিচ্ছে। ফিলিং স্টেশনে জ্বালানি তেল (অকটেন, পেট্রল ও ডিজেল) কিনতে ভিড় করছেন গাড়িচালকরা। কিন্তু অনেক জেলায় তেলের সংকট বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর