রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

রাজশাহীর পুঠিয়া কৃষ্ণপুর গ্রামে আজ ঈদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

রাজশাহী ২০ মার্চ ২০২৬।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঈদুল ফিতরের আগাম জামায়াত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ জামায়াত অনুষ্ঠিত হয়।

জানা যায়, কৃষ্ণপুর গ্রামের মুসলিম জামে মসজিদের দোতলা ছাদে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় ২৩ জন মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এদের মধ্যে ২১ জন পুরুষ, ১ জন নারী এবং ১ জন শিশু উপস্থিত ছিলেন।

মুসলিম জামে মসজিদের ইমাম আব্দুর রহিম গাজি বলেন, “রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, নতুন চাঁদ দেখে রোজা রাখতে ও ঈদ উদযাপন করতে। সেই অনুসারেই আমরা ঈদ উদযাপন করছি।”

ঈদের জামায়াতের ইমাম হাফেজ সাজিরুল ইসলাম সাগর জানান, সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার পর ৩০টি রোজা সম্পন্ন করে তারা ঈদের নামাজ আদায় করেছেন। তিনি বলেন, “আমাদের সবার একসঙ্গে ঈদ উদযাপন করা উচিত।”


এই বিভাগের আরো খবর