রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি তুলে নতুন একটি প্রস্তাব তোলা হয়েছে। গত শুক্রবার (২০মার্চ) কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান এই প্রস্তাবটি কংগ্রেসে উত্থাপন করেন। এতে পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞ, লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়া ও নারীদের ওপর চালানোর নির্যাতনের কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এখন এটি পর্যালোচনার জন্য বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর