প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, তোমরা আজ শুধু একটি চাকরিতে যোগ দিচ্ছো না, বরং একটি মহান সেবামূলক পেশায় আত্মনিয়োগ করছো, যে পেশার মূলমন্ত্র হলো- সেবাই ধর্ম। মানুষের পাশে দাঁড়ানো, তাদের বিপদে সহায়তা করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার মূল্যবোধ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে। আমি আশা করি তোমরা তোমাদের দায়িত্ব পালনে সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখবে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সবসময় নিজেকে আধুনিক ও আপডেট রাখতে হবে।এবারে ২০৯ জন শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর প্যারেডে অংশ নেন। তাদের মধ্যে পাঁচজন নারী সদস্য রয়েছেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল জিএম আজিজুর রহমানসহ জনপ্রতিনিধি এবং সামরিক ও বেসামরিক বিভাগের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।







