বিভাগীয় শহর রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৯ শিশু। এ সময়ের মদ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১১ শিশু। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে আরো ১৫৩ শিশু। এ পর্যন্ত মোট রামেক হাসপাতালে ভর্তি হয় ৫৫৯ শিশু।