শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

রাজশাহীতে হেরোইন, গাজা ও ইয়াবা সহ গ্রেফতার ৬ মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

রাজশাহী মহানগরী সহ পবা, রাজপাড়া, কর্ণহার ও কাটাখালী থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর পবা থানার দক্ষিণ পিল্লাপাড়া গ্রামের মেরাজ উদ্দিনের ছেলে আশরাফুল আলম (৩০), একই এলাকার মৃত আবু খায়েরের ছেলে মেরাজ উদ্দিন (৫১, রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া (রেললাইন ধার) গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মেহেদী হাসান ওরফে মনা (২৫), কর্ণহার থানার সরিষাকুড়ি (হাটপাড়া) গ্রামের বাবলুর ছেলে বিপ্লব (৩২), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সরমজাই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে নাসির হোসেন (২৮) এবং রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বাখরাবাজ গ্রামের হবিবর রহমানের ছেলে আশিক আলী (২৮)।
পবা থানার নওহাটা দক্ষিণ পিল্লাপাড়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে আশরাফুল ও মেরাজকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, লক্ষীপুর বাগানপাড়া এলাকা থেকে মেহেদীকে গ্রেফতার করা হয়।

এাছাড়াও, কর্ণহার থানার ডাংগেরহাট এলাকা থেকে বিপ্লব ও নাসিরকে গ্রেফতার করা হয়। অন্যদিকে কাটাখালী থানার নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে আশিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে মোট ৩ কেজি ১শ গ্রাম গাঁজা, সাড়ে ৭ গ্রাম হেরোইন এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।
রাজশাহীতে হেরোইন, গাজা ও ইয়াবা সহ গ্রেফতার ৬ মাদক ব্যবসায়ী
রাজশাহী ১৬ এপ্রিল ২০২৬

এই বিভাগের আরো খবর