শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

রাজশাহীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রাজশাহী পুঠিয়া বাজারে এক মুদি ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক যুবক। নিহত ব্যবসায়ীর নাম মামুন উর রশীদ জুয়েল (৫৫)। এঘটনায় ঘাতক যুবক মাইনুলকে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক মাইনুল উপজেলার কাঁঠালবাড়িয়ে এলাকার কামালের ছেলে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম ও স্থানীরা জানান, শুক্রবার সকালে কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে মামুনুর রশিদ জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এসময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মোঃ মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে। নেশা করার জন্য চাঁদা দাবী করে। টাকা দিতে অপারগতা জানালে ক্যাশ বাক্স থেকে টাকা নেয়ার চেষ্টা করে। এই নিয়ে ব্যবসায়ী জুয়েল ও মাইনুল মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করে। জুয়েল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ‎
ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক মাইনুলকে ধাওয়া করে আটক করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সাথে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় জনতার গণধোলাই থেকে আসামীকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন।

‎এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, স্থানীয় জনগণ আসামিকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল আমরা তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। লাশ ময়নাতদন্ত রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর