সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাঈমকে দুর্ভাগা আখ্যা দিয়ে রাজিন বলেন, ‘আমি বলব সে (নাঈম) দুর্ভাগা। সে ভালো বোলার অবশ্যই। তবে ওর সমতুল্য যে আছে, তাকেও দেখতে হবে। মিরাজও ভালো বোলার এবং পরীক্ষিত। ঐ জায়গায় নাঈম একটু দুর্ভাগা, সুযোগ কম পাচ্ছে। অবশ্যই সামনে সুযোগ আসবে, আশা করি সে সুযোগ পাবে এবং টেস্ট দলকে সার্ভিস দিবে।’
সামনে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট আছে বাংলাদেশের। এরপর টেস্ট দল যাবে অস্ট্রেলিয়া সফরে। তার আগে চলমান বিসিএল ভালো প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন পূর্বাঞ্চলের কোচ, ‘অবশ্যই, এটা ভালো প্রস্তুতি। সামনে যেহেতু টেস্ট আছে। মানিয়ে নেওয়ার বিষয় আছে। এই টুর্নামেন্ট দিয়ে টেস্টের ভালো প্রস্তুতি হবে।’







