বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক

আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

রাজশাহী ও নাটোর বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান হয়েছে। আজ দুপুর থেকে নাটোর জেলার উপর দিয়ে রাজশাহী বাস মালিকদের বাস চলাচল শুরু হয়েছে। গতকাল থেকে রাজশাহী মালিকদের ঢাকাগামী সহ সকল দূরপাল্লার বাস চলাচল আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়। তবে অন্য জেলার বাস মালিকদের বাস চলাচল স্বাভাবিক ছিল। এদিকে পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে রাজধানীগামী সাধারণ যাত্রীরা।
পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত রাজশাহী এবং নাটোর জেলা বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরেই এই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিয়ে আজ দুপুরে প্রশাসনের সাথে বৈঠকে বসে বাস মালিক সমিতি। বৈঠক থেকে বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেয়া হবে। তবে যে কারনে দুই পক্ষের দ্বন্দ্ব তা ৫ দিন পরে বৈঠক করে সমাধান করা হবে বলে জানিয়েছে রাজশাহী বাস মালিক সমিতির নেতারা। এদিকে বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে।


এই বিভাগের আরো খবর