বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

আইপিএল দ্রুততম ৫০০ রানের রেকর্ড গড়লেন বৈভব

স্পোর্টস ডেস্ক :
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

আজ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বড় রান পাননি বৈভব সূর্যবংশী। তার পরও আইপিএলে একটি রেকর্ড গড়েছেন ১৫ বছর বয়সী এই ব্যাটার। ৮ রানের ইনিংস খেলেই প্রথম ব্যাটার হিসেবে ইতিহাস গড়েছে বৈভব। আইপিএলে দ্রুততম ৫০০ রান করার রেকর্ড এখন তার দখলে।
লক্ষ্ণৌ ম্যাচে আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন বৈভব। এই ম্যাচের আগে আইপিএলে তার রান ছিল ৪৯৮। এ দিন ২ রান করে মাইলফলক স্পর্শ করেন বৈভব।

আইপিএলে ৫০০ রান করতে বৈভব খেলেছেন ২২৭ বল। তাতেই হয়েছে ইতিহাস। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০টির কম বল খেলে ৫০০ রান পূর্ণ করলেন বিহারের এই কিশোর।

বৈভবের আগে আইপিএলে সবচেয়ে কম বলে ৫০০ রান করার রেকর্ড করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২৬০ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। তার রেকর্ড ভেঙে দিলেন বৈভব। এই তালিকায় যুগ্ম ভাবে তৃতীয় স্থানে থাকলেন পাঞ্জাব কিংসের প্রিংয়াশ আর্য এবং বীরেন্দ্রর শেবাগ। তারা ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ২৮০টি বল খেলে।


এই বিভাগের আরো খবর