সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

রুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে রুয়েটের প্রশাসন ভবনের সামনের সড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যনারে এই এই মানবনন্ধ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরে জানান, ছাত্র রাজনীতি আনার লক্ষ্যে যারা রুয়েট ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করছে তাদের বহিষ্কার করা।

২০২৪ সালের ১০ আগস্ট রুয়েটে পাশ হওয়া প্রজ্ঞাপনে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়, এর স্বপক্ষে প্রশাসনের সঠিক জবাবদিহিতা। এবং রুয়েটে ছাত্র রাজনীতি থাকবে কি না, এর জন্য নির্বাচনকালীন কমিটি গঠন করে প্রশাসনকে ১৫ দিনের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। এর আগে রবিবার দিবাগত রাতে রুয়েট লাইব্রেরির সামনে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে ঝোলানো একটি ব্যনার ছিড়ে ফেলা হয়। এর পর সাধারণ শিক্ষার্থীদের সাথে রুয়েটের ছাত্রদলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এদিকে রুয়েট শাখা ছাত্রদলের দাবি, ছাত্রলীগ ও শিবিরের গুপ্ত সদস্যরা এই প্রচারণার সাথে সম্পৃক্ত।


এই বিভাগের আরো খবর