নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা হয়েছে। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ থেকেই কার্যকর হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে এই সমন্বয় করা হয়েছে। এতে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।
তবে পাম তেলের দামে কোনও পরিবর্তন আনা হয়নি বলে জানানো হয়েছে।







