মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

রাজশাহী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গ্রেফতার  হয়েছে। শুক্রবার রাতে র‌্যাব এর একটি চৌকস দল নওগাঁ জেলার সদর থানার দক্ষিন পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।  ডাবলু সরকারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্নেল ফিরোজ কবির। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা ও হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রাতের মধ্যেই তাকে রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ডাবলু সরকার আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের ঠিক আগ মুহুর্তে দুপুরের দিকে রাজশাহী মহানগরীর আলোপট্টি মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র, লাঠিসোটা এবং পিস্তল নিয়ে হামলা চালায় । আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের ছায়ায় বৃষ্টির মতো গুলি ছুড়ে । সংঘর্ষ চলাকালে আবু রায়হান ও সাকিব আনজুম নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয় এবং বহু শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সংঘর্ষের সময় মহানগর আওয়মী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ঘটনাস্থলে উপস্থিত ছিলো। তার নেতৃতেই শিক্ষার্থীদের উপর হামলা হয় বলে পুলিশ জানায়।

বোয়ালিয়া থানার পুলিশ জানায়, শনিবার দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে ডাবলু সরকারকে জেল হাজতে পাঠানো হবে।


এই বিভাগের আরো খবর