শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

রাজশাহীতে নদীতে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

জেলার বাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সাজেদুর রহমান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাজেদুর উপজেলার সূর্যপাড়া গ্রামের মৃত আমির মন্ডলের ছেলে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার সূর্যপাড়া এলাকার ফকিন্নি নদীর বেলী ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মাছ ধরার জন্য নৌকা নিয়ে নদীতে যান সাজেদুর রহমান। একপর্যায়ে অসাবধানতাবশত নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে সাজেদুর রহমানের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বাগমারা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।


এই বিভাগের আরো খবর