বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ‘র) সদ্য যোগদানকৃত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এর আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ’র) প্রধান কার্যালয় আয়োজনে সদ্য যোগদানকৃত চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
এসময় চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে, আমাদের প্রধানমন্ত্রীর সাপোর্ট নিয়ে এই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে এমন ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই যেমনটা সাবেক চেয়ারম্যান মরহুম ডক্টর এম আসাদুজ্জামান স্যার চেয়েছিলেন। তিনি আমার শিক্ষক ছিলেন সেই স্যারের দেখনো পথ ধরে আমিও যেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কাজ করতে চাই, যেন আমার নামটাও ১৬ জেলার মানুষ মনে রাখে ডক্টর এম আসাদুজ্জামান স্যার এর মত। এই প্রতিষ্ঠানকে তিনি তার কর্মের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে ১৬টি জেলার মাঠে ঘাটে কৃষকের মুখে সুনাম ছড়িয়ে পড়েছে। তাই বর্তমান সরকারের সহায়তা নিয়ে। বাংলাদেশের যেকোনো সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বিএমডিএর কর্মকর্তারা অনেক অবহেলিত এবং বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত আমার একটি কথা পরিষ্কার বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা দেশের জন্য কাজ করবে দেশও তাদের জন্য করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন নির্বাচনী সফর এ এসেছিলেন তখন বরেন্দ্র কথা বলেছেন। তিনি বলেছেন এই বরেন্দ্র পূর্ণ জীবন দিতে হবে। এই প্রতিষ্ঠান বিএনপির সময় হওয়ার কারনে বিগত সরকার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিগত সরকার দেশে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পাটি বলে বিভক্ত করেছেন বৈষম্য সৃষ্টি করেছেন। এই বরেন্দ্র নিয়েও পদে পদে বৈষম্য সৃষ্টি করেছেন। যেহেতু এখানে সফলতার সাথে বিএনপর সফলতা জড়িত এবং এলাকার কৃষকের ভাগ্য উন্নয়ন এর সাথে জড়িত সেই জন্য বিগত ১৬ বছর দ্বি-মাতা স্বরুপ আচরণ করা হয়েছে। তাই আমরা সেই পরিস্থিতির নিরসন চাই। আমরা মনে করি বিএনপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে সকল বৈষম্য দূর করে বাংলাদেশের যতগুলো কৃষি প্রতিষ্ঠান রয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। সেক্ষেত্র আমার সারা জীবনের যে অর্জন ও মেধার সবটুকু দিয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে কাজে লাগাতে চাই। তাই কর্মকর্ত/কর্মচারী দের আশ্বস্ত করতে চাই আপনাদের সেই স্বপ্ন যেন পূরণ করতে পারি। সেই সাথে এলাকার কৃষি ও কৃষকের স্বপ্ন পূরণ করতে পারি এবং কৃষকের মুখে হাসি ফুটাতে পারি কারণ কৃষক হাসলে বাংলাদেশ হাসবে সুতরাং এই ধারনা থেকে আমার সবাই ঐক্য বদ্ধ হয়ে কাজ করব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক আবু সাঈদ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি ছিলেন বিএমডিএ পরিচালনা পর্ষদ এর সদস্য, মো: জাফুরুল্লাহ, সাইফুল ইসলাম হিরোক ও বদরুল লাইলি ।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী আবুল কাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, বিএমডিএ সচিব ও নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী সৈয়দ জিল্লুর বারী, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার, উপ-পরিচালক (সেবা), হিসাব নিয়ন্ত্রক, ও সহকারী প্রকৌশলীবৃন্দ।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদ্য যোগদানকৃত চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন এর আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান শেষে বিএমডিএ‘র সকল কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন সংগঠনের পক্ষে থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভা শেষে বিকেলে রাজশাহী গোদাগাড়ি উপজেলার সরমংলা খাড়িসহ বিভিন্ন কাজ পরিদর্শন করেন সদ্য যোগদাকৃত চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
উল্লেখ্য, গত ৫ মে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী এর স্বাক্ষরিত কৃষিবিদ হাসান জাফির তুহিনকে এক বছর মেয়াদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করেন।