সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

রাজশাহী নগরের গৌরহাঙ্গা রেলগেটে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে  এ ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম  সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের রজব আলীর স্ত্রী ।রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে। নাতনি অসুস্থতার জন্য হাসিনা ১৫ দিন আগে রাজশাহীতে আসেন। সকালে তিনি সাতক্ষীরা যাওয়ার জন্য বের হন।


এই বিভাগের আরো খবর