সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ফিফা বিশ্বকাপ : আর বাকি ১৭ দিন : মিস্টার ভিক্টরি

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ১৭ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।

২০০২, ২০০৬ ও ২০১০ সালে পাঁচটি করে জয় পেয়েছেন ক্লোসা। ২০১৪ সালে শিরোপা জেতার মিশনে তিনি পেয়েছেন দুটি জয়। তাতে করে একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে চারটি পদক জিতেছেন: একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ।

১৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও জার্মানির সাবেক তারকা। তার পরে আছেন ব্রাজিলিয়ান রোনালদো (১৫), পশ্চিম জার্মানির গার্ড মুলার (১৪), মেসি (১৩) ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপে (১২)। মেসি ও এমবাপে ক্লোসাকে পেছনে ফেলার চ্যালেঞ্জ নেবেন আগামী বিশ্বকাপে।


এই বিভাগের আরো খবর