সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

পাবনায় হোসেন আলী (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা শহরের জামেয়া আশরাফিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় নিহত ব্যক্তির মাদ্রাসা পড়ুয়া ছেলে সেখানে উপস্থিত ছিল।

নিহতের পরিবারের দাবি, ছেলেকে মাদরাসায় রেখে আসার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন হোসেন আলী। একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এরপর অস্ত্র পুনরায় লোড করে আরও কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হোসেন আলী। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে কাজ চলছে। হত্যার কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর