মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

দুর্নীতি আমাদের বড় শত্রু : দেবপ্রীয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বিশিষ্ট অর্থনীতিবীদ দেবপ্রীয় ভট্টাচার্য বলেছেন, দুর্নীতি আমাদের বড় শত্রু। আগামী দিনে যে কোন সমস্যা নিরসনের জন্য আমরা যদি দূর্নীতি দুর করতে না পারি, তাহলে রাষ্ট্র সংস্কারের অনেক সম্ভবনা বিফলে যাবে। আজ দুপুরে রাজশাহী মহানগরীর একটি অভিজাত রেস্তোরায় বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থা বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির জণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুর্নীত বন্ধ করার বড় পদক্ষেপ হতে পরে পাচার হয়ে যাওয়া টাক ফেরত আনা। দেশের ভেতরেও যারা দূর্নীতি করেছেন তাদেরও কঠর শাস্তি আওতায় আনতে হবে। দূর্নীতিবাজদের দৃশ্যমান শাস্তি না হলে আগামী দিনে দূর্নীতি বন্ধ করা কঠিন হয়ে পড়বে।

গণশুনানীতে ছাত্র শিক্ষক, ইঞ্জিনিয়র ও এনজিও কর্মীসহ বিভিন্ন পেশার অন্তঃত ৮০ জন বিভিন্ন প্রশ্ন করেন।


এই বিভাগের আরো খবর