প্রক্টর দপ্তর ও শিক্ষার্থীদের সূত্র জানিয়েছে, জুলাই বিপ্লবের সময় মাদার বক্স হলের কিছু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে সারারাত নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, আমরা ক্লাস শেষে কয়েকজন প্যারিস রোড দিয়ে যাচ্ছিলাম। সে সময় রাস্তা দিয়ে জুলাই বিপ্লবে আমাদেরকে নির্যাতন করা এক ছাত্রলীগ নেতাকে যেতে দেখি। তখন তাকে ধরে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তার মোবাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাই। পরে প্রক্টর দপ্তরে তাকে হস্তান্তর করি।
এ বিষয়ে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস বিরোধী আইনের আসামি। কিছুদিন আগে শাহ মখদুম এলাকায় একটি মিছিল বের হয়েছিল, সেখানে সে উপস্থিত ছিল। সেখানকার মামলার সে আসামি। সে আপাতত থানায় আছে, তাকে কোর্টে চালান করা হবে।







