পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে রাজশাহীর তানোর উপজেলা বাধাইড় ধামধুম- ভুষনা মাদার খালে বৃক্ষরোপন করে উদ্বোধন করেন বিএমডিএ পরিচালনা পর্ষদ সদস্য ও রাজশাহী জেলা পুলিশ সুপার নাঈমুল হাছান। সোমবার সকাল ১১ টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্র্তৃপক্ষের আয়োজনে বাধাইড় ধামধুম- ভুষনা মাদার খাল পাড়ের এলাকার উপকার ভূগিদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিক হয়।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজের সঞ্চালনায় ও তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বিএমডিএ পরিচালনা পর্ষদ সদস্য ও রাজশাহী জেলা পুলিশ সুপার নাঈমুল হাছান। বিশেষ অতিথি ছিলেন, বিএমডিএ রাজশাহীর নিবার্হী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, পুলিশের গোদাগাড়ী সার্কেল এএসপি আব্দুর সালাম,

স্বাগত বক্তব্য রাখেন, বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান। বক্তব্য রাখেন বাধাইড় বিএনপি’র সভাপতি পলাশ, মুন্ডুমালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক তুহিনসহ স্থানীয় উপকার ভূগি লোকজন প্রমুখ। অনুষ্ঠান শেষে তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাঈমা খান খাল পাড়ে একটি গাছের চারা রোপন করেন।