সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়া ছাগলের বাচ্চা উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকি জলই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ছাগলের বাচ্চা পরিত্যক্ত  টয়লেটের গর্তে পড়ে যায়। সেটি উদ্ধার করতে প্রথমে নেইমার ম্রং ভেতরে নামে। কিছুক্ষণ কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধারের জন্য একে একে আরও তিনজন গর্তের ভেতরে প্রবেশ করেন। তারাও আর বাইরে না ফেরায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর চারজনের মরদেহ উদ্ধার করে।

মধুপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার লাভলু তরফদার বলেন, পরিত্যক্ত টয়লেটের গর্তে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়। সেটি তুলতে গিয়ে প্রথমে এক শিশু অক্সিজেনের অভাবে মারা যায়। শিশুটি বের না হওয়ায় তার বাবাসহ আরও তিনজন গর্তে ঢুকলে তারাও মারা যান।

তিনি জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে এক বাবা-ছেলে রয়েছেন, বাকি দুজন তাদের আত্মীয় বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর