সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

আইডল নেইমার, তবুও কেন মেসিকে সেরা মানছেন ইয়ামাল

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

ফুটবলের নতুন প্রজন্মের অন্যতম আলোচিত নাম লামিনে ইয়ামাল। বয়স মাত্র ১৮, অথচ বিশ্বমঞ্চে তাঁর কদর অবিশ্বাস্য। আইডল হিসেবে যাকে অনুসরণ করেন ইয়ামাল, সেই নেইমারকে সর্বকালের সেরা মানছেন না ফুটবলার মনে করছেন না তিনি। বরং তার চোখে সর্বোচ্চ আসনে বসার যোগ্য কেবল মেসিই।

ফুটবলবিশ্বে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। একদিকে মেসির ধারাবাহিকতা ও পরিসংখ্যান, অন্যদিকে নেইমারের নৈপুণ্য ও ঝলক আধুনিক ফুটবলে তাদের সেরাদের কাতারে আসন দিয়েছে। যদিও ক্যারিয়ারের অধিকাংশ সময় ইনজুরিতে থাকায় প্রত্যাশিত চমক দেখাতে পারেননি নেইমার।

চোটের সঙ্গে লড়াই করেই এবারের বিশ্বকাপে অংশ নিয়েছেন লামিনে ইয়ামালও। বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে নিজের অভিষেক হলেও পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন তিনি। নিজের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘আমি আগের চেয়ে ভালো আছি। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পুরো ম্যাচ খেলার অবস্থায় এখনো নেই, তবে আমি মাঠে থাকতে চাই।’


এই বিভাগের আরো খবর