প্রতিপক্ষ হিসেবে দুর্দান্ত ছন্দে আছে আর্জেন্টিনা। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর কোনও নকআউট ম্যাচে পরাজয়ের স্বাদ পায়নি লিওনেল স্ক্যালোনির দল। এরপর ২০২১ ও ২০২৩ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পাশাপাশি ২০২২ বিশ্বকাপও নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা। এই শতকে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠতে পারা মাত্র তৃতীয় দলও আর্জেন্টিনা।
* ২৯ ম্যাচ খেলে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। আর্জেন্টিনার হয়ে তার আন্তর্জাতিক ম্যাচ সংখ্যা ২০২।
* বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার শেষ ১৩ ম্যাচের সাতটিই গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
* বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ১১টি নকআউট ম্যাচ অতিরিক্ত সময়ে খেলেছে আর্জেন্টিনা।
* অভিষেক বিশ্বকাপে নকআউট পর্বে ওঠা দলগুলোর মধ্যে সবচেয়ে নিচের র্যাঙ্কিংয়ের দল কেপ ভার্দে (৬৭)।
* ২০২৬ বিশ্বকাপে অভিষেক হওয়া চার দলের (কেপ ভার্দে, কুরা







