শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বালোগুন। সাধারণ নিয়ম অনুযায়ী, এমন ঘটনায় এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা থাকে। তবে ফিফার শৃঙ্খলা বিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী সেই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানোর পর এই সিদ্ধান্ত নেয় ফিফা।
ম্যাচ শেষে রাসকিন সাংবাদিকদের বলেছেন, ‘আমি আগেও বলেছি, জীবনে কোথাও না কোথাও ন্যায়বিচার বলে একটি বিষয় আছে। এমন কিছু ঘটতে পারে, সেটিকে আপনি যতভাবেই ব্যাখ্যা করুন না কেন, আমাদের কাছে সেটি ন্যায্য মনে হয়নি।’
জয়ের পর বেলজিয়ামের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোমেলু লুকাকুর উদযাপনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, এবার এটাও বাতিল করে দেখান। যা বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনাকে ইঙ্গিত করেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।







